জাতীয়

সাংসদ হিসেবে শপথ নিলেন এরশাদ

শিরীন শারমিন চৌধুরী -সেইন মুহম্মদ এরশাদ
শিরীন শারমিন চৌধুরী -সেইন মুহম্মদ এরশাদ

রংপুর-৩ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাংসদ জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

জাপার সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন, মেজর খালেদ, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান ও শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন এরশাদের নির্বাচনী এলাকার নেতারা।

গত বৃহস্পতিবার অসুস্থতার কারণে সাংসদ হিসেবে শপথ নেননি এরশাদ। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর গিয়েছিলেন। ২৬ ডিসেম্বর দেশে ফিরে বাসায় ছিলেন।

গতকাল বেলা একটার দিকে এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ