জাতীয়

যারা থাকছেন নতুন মন্ত্রিসভায়

সচিবালয়
সচিবালয়

নতুন মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভার আকার ৪৭ জন তবে পুরনোদের অনেকেই বাদ পড়েছেন। ঠাঁই পেয়েছেন নতুন সংসদ সদস্যরা। নতুন মন্ত্রিসভার সদস্য ৪৭ জন এর ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী।

২৪ জন মন্ত্রীর মধ্যে ৯ জনই নতুন মুখ।

বিদায়ী সরকারে না থাকলেও আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা এমন ৩ জনকে পূর্ণ মন্ত্রী হিসেবে ফেরানো হয়েছে। গত সরকারের দুজন প্রতিমন্ত্রীর এবার পদোন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে তিন জন বাদে বাকি সবাই নতুন। আরও তিন নতুন মুখ এসেছে তিন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে।

প্রধানমন্ত্রী: শেখ হাসিনা।

যে মন্ত্রণালয় শেখ হাসিনার হাতে থাকলো: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

একাদশ নির্বাচনে ভোটগ্রহণ এবং সাংসদ হিসেবে শপথ নেয়ার পর মন্ত্রী হলেন যারা:

আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)

ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়)

আবদুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়)

আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)

হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়)

আনিসুল হক (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়)

আ হ ম মুস্তফা কামাল(অর্থ মন্ত্রণালয়)

তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)

দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়)

এ কে আবদুল মোমেন(পররাষ্ট্র মন্ত্রণালয়)

এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়)

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়)

গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়)

জাহিদ মালেক(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)

সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়)

টিপু মুনশি (বাণিজ্য মন্ত্রণালয়)

নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়)

শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)

শাহাব উদ্দিন (পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়)

বীর বাহাদুর উ শৈ সিং(পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়)

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি মন্ত্রণালয়)

নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়)

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ইয়াফেস ওসমান (টেকনোক্রেট)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়: মোস্তাফা জব্বার (টেকনোক্রেট)

প্রতিমন্ত্রী

কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়)

ইমরান আহমেদ চৌধুরী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)

জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)

নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)

আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়)

মুন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)

খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন মন্ত্রণালয়)

জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়)

শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়)

জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)

ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়)

স্বপন ভট্টাচার্য্য (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)

জাহিদ ফারুক (পানি সম্পদ মন্ত্রণালয়)

মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)

শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়)

কে এম খালিদ (সংস্কৃতি মন্ত্রণালয়)

এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)

মাহবুব আলী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)

ধর্ম বিষয় মন্ত্রণালয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ( টেকনোক্রেট)

উপমন্ত্রী:

হাবিবুন নাহার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

এ কে এম এনামুল হক শামীম (পানি সম্পদ মন্ত্রণালয়)

মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ