জাতীয়

নতুন মন্ত্রিসভায় নতুন যারা

নতুন মন্ত্রিসভায় নতুন যারা
নতুন মন্ত্রিসভায় নতুন যারা

এবার নতুন মন্ত্রিসভায় বেশির ভাগই নতুন মুখ জায়গা করে নিয়েছেন

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্য ও মন্ত্রণালয়ের নাম পড়ে শোনান।

৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় এবার ২৭ জন আছেন যারা প্রথম মন্ত্রিসভায় কাজ করবেন।

চার জন আছেন যারা সর্বশেষ মন্ত্রিসভায় না থাকলেও এর আগে আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলেন। এই দুই মিলিয়ে ৩১ জন সদস্য নতুন মন্ত্রিসভার নতুন মুখ।

সচিব শফিউল আলম জানান, কাল-সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

মন্ত্রিসভায় প্রথমবার এসে পূর্ণ মন্ত্রী হলেন যারা: তাজুল ইসলাম (স্থানীয় সরকার), এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), শ ম রেজাউল করিম (গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেলপথ), মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন)।

সর্বশেষ মন্ত্রিসভায় না থাকলেও আগে ছিলেন, এমন মন্ত্রী আছেন তিন জন।

তারা হলেন: আবদুর রাজ্জাক (কৃষি), দীপু মনি (শিক্ষা) ও হাছান মাহমুদ (তথ্য)।

১৯ প্রতিমন্ত্রীর মধ্যে ১৫ জনই এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

আর একজন সর্বশেষ মন্ত্রিসভায় না থাকলেও আওয়ামী লীগের আমলে প্রতিমন্ত্রী ছিলেন।

তারা হলেন: কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসী কল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণীসম্পদ), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মো. আবদুল্লাহ—টেকনোক্র্যাট (ধর্ম)।

২০০৯ থেকে ২০১৪ মেয়াদে প্রতিমন্ত্রী ছিলেন মন্নুজান সুফিয়ান এবার তিনি (শ্রম) মন্ত্রী হলেন।

তারা হলেন: হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।

পদোন্নতি পেলেন যারা:

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্বে পেলেন: এম এ মান্নান (পরিকল্পনা), জাহিদ মালেক (স্বাস্থ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), বীর বাহাদুর ঊশৈ সিং (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), ইয়াফেস ওসমান-টেকনোক্র্যাট (বিজ্ঞান ও প্রযুক্তি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ