নতুন মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে দলে অসন্তোষ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভবিষ্যতে মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, দুর্নীতি হটিয়ে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য।
বলেন, শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল যেসব এলাকা আগে মন্ত্রী পায়নি সেসব জায়গায় মন্ত্রী দেয়া।
শেখ হাসিনার নেতৃত্বে দল সলিডলি ইউনাইটেড— কাজেই এটা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই কারণ দলে যারা আছেন তারা দলের দায়িত্ব পালন করছেন। সময়ে সময়ে দলের মধ্যেও পরিবর্তন আসে। নতুন মুখ আসে, পুরনো মুখ, তাদেরও দায়িত্বের পরিবর্তন হয়। এভাবেই আমাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করা হয় বলে জানান তিনি।
একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন। তারা বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় পার্টির বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা গণতন্ত্রের জন্য ভালো।