জাতীয়

স্বেচ্ছায় অবসরে যাচ্ছি— এটি একটি বিরল সম্মান

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

এখন থেকে অবসরে বই পড়ে আর লেখালেখি করে সময় কাটানোর কথা জানান সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুহিত আরো বলেন, আমার কালেকশানে ৫০ হাজার বই আছে এগুলো সব পড়া হয়নি। চিন্তা করছি অবসরে গিয়ে এগুলো কিছু কিছু পড়তে শুরু করবো। আরেকটি কাজ আমি করবো। সেটা হচ্ছে এই পড়ার ওপরে আমি লেখালেখি করবো।

তিনি বলেন, আমাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়নি—স্বেচ্ছায় অবসরে যাচ্ছি। এটি একটি বিরল সম্মান ও সৌভাগ্যও বটে। ৮৫ বছর বয়সেও বাংলাদেশের মতো একটি জটিল রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মতো একটি জটিল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। গত ১০ বছরে বাংলাদেশ একটি পর্যায়ে উন্নীত হয়েছে। এই ১০ বছর সুচারুভাবে সরকার পরিচালনা করেছি।

মুহিত বলেন, একসময় বাংলাদেশের পরিচয় ছিল ভিখারি দেশ হিসেবে— সে অবস্থানে নেই, আল্লাহর রহমত এবং সহকর্মীদের সহযোগিতা এই দুর্লভ কাজ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। আমি বিশ্বাস করি, আগামী ৫ বছরে বাংলাদেশ যে অবস্থানে যাবে এবং বাংলাদেশের যে অগ্রগতি সূচিত হবে সেখান থেকে নামিয়ে আনার সাধ্য কারও হবে না।

অর্থ সচিব আব্দুর রওফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের বিদায়ী প্রতিমন্ত্রী এবং নতুন মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সিজিএ মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ