একাদশ জাতীয় সংসদের মন্ত্রী সভায় দায়িত্ব গ্রহণকে অনেক বড় চ্যালঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এর মাধ্যমে একজন সংসদ সদস্যের দায়িত্ব-কর্তব্য আরো বেড়ে গেছে বলেও মনে করছেন তারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন মন্ত্রীরা।
সোমবার বঙ্গভবেন শপথ গ্রহণ শেষে তারা এ সব কথা বলেন।
আগামীতে ক্ষুদা ও দারিদ্র মুক্ত, আধুনিক, উন্নত প্রযুক্তি নির্ভর, উন্নত ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভায় নতুনদের সুযোগ দিয়েছে বলেও দাবি তাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রীসভায় একঝাক নতুন মুখকে সুযোগকে করে দিয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার হ্যাভি ওয়েট, প্রবীণ, কিংবা জনপ্রিয় মুখ এমন বেশিরভাগ পুরোনো মন্ত্রী বাদ পরেছেন।
দল ও শরিক দলের হ্যাভিওয়েটদের সংসদদের মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে নতুন সংসদ সদস্যদের সুযোগ করে দেয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন নতুন মন্ত্রীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার এমন গুরু দায়িত্ব পাওয়াটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সবাই। এর মাধ্যমে দেশের মানুষ, দলসহ সর্বমহলে দায়বদ্ধতা বেড়ে যাবে বলেও মনে করছেন তারা।
দেশের মানুষের সেবায় নিজের দক্ষতা, সততা ও একাগ্রতাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন মন্ত্রীরা। এজন্য প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন তারা।