জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয় হবে জনবান্ধব: ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন

জনপ্রশাসন মন্ত্রণালয় হবে জনবান্ধব—সকল অসঙ্গতি দূর করতে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে প্রথমবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে।

দুর্নীতি দমন করতে হবে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীদের বয়স বাড়ানোর বিষয়ও জলদি বাস্তবায়ন হবে।

জনপ্রশাসনের দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী এ দেশটিকে আরো উন্নত দেশে পরিণত করা যায় সেভাবে সব দিক থেকেই সাজাচ্ছেন। প্রশাসনকেও তিনি অত্যন্ত নিবিড়ভাবে, সতর্কতার সঙ্গে একটা লক্ষ্য সামনে রেখে তিনি সাজাচ্ছেন সেটি হচ্ছে আমাদের জনপ্রশাসন হবে জনবান্ধব প্রশাসন।

এর আগে মন্ত্রী সৈয়দ আশফুল ইসলামের মৃত্যুর পর নতুন মন্ত্রিসভায় আর কোনো নতুন মন্ত্রী দেয়া হয়নি।

সৈয়দ আশরাফের বিষয়ে তিনি বলেন, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, জনপ্রিয় নেতা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এই মন্ত্রণালয়ে মন্ত্রী ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মন্ত্রণালয়ে তিনি যথেষ্ট অবদান রেখে গেছেন।

প্রধানমন্ত্রী যেভাবে যে লক্ষ্য নিয়ে কাজ করছেন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করাটাই আমার কাজ প্রতিমন্ত্রী হিসেবে। এটার পূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রী চান আমাদের এই প্রশাসন অত্যন্ত দক্ষ, গতিশীল ও জনবান্ধব হবে যাতে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত জনপ্রশাসনের সমস্ত সেবাগুলো অত্যন্ত সহজ-সাবলীলভাবে পেতে পারে। সেজন্য আগামী দিনের কর্মপরিকল্পনা আছে সেটা সুন্দরভাবে বাস্তবায়ন করবো।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ