জাতীয়

চলতি মাসেই পোশাকশ্রমিকদের মজুরি সমন্বয় হবে: বাণিজ্যমন্ত্রী

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চলতি মাসের মধ্যেই মজুরি সমন্বয় করা হবে মালিক-পোশাকশ্রমিকদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

মঙ্গলবার রাজধানীর শ্রম ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

জানুয়ারি মাসে যদি কোনো শ্রমিকের বেতন কম দেয়া হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তা দিয়ে দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে মালিক-শ্রমিকদের নিয়ে আজকেই একটা কমিটি গঠন করার কথা জানান তিনি।

যারা সন্ত্রাসী কমকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হবে— মজুরি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা একমাসের মধ্যে সমাধান হয়ে যাবে জানান তিনি।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানান, কোনো শ্রমিকের মজুরিই কমবে না

যাদের মজুরি কম হয়েছে— একমাসের মধ্যেই তাদের মজুরি সমন্বয় করবে এ কমিটি বলে জানান তিনি।

সরকার এ সমস্যার দ্রুত সমাধানের জন্য বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে (দৈনিক বাংলা মোড়) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে তৈরি পোশাক কারখানার মালিক-শ্রমিক প্রতিনিধিগণের সাথে জরুরি বৈঠক করেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি উপস্থিত ছিলেন।

সকালে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে— এ মর্মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিবৃতি দেয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধর্য্য ধারন করে আন্তরিকতার সাথে সহযোগিতা করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ র্কমর্কতা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ