স্বাধীন মত প্রকাশের জায়গা হবে গণমাধ্যম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে দ্বিতীয় বার নতুন এ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুযোগ তাকে দিয়েছেন সেজন্য তিনি তাকে ধন্যবাদ জানান।
আওয়ামী লীগের প্রচার বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন এখন সাংবাদিকদের সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ইশতেহারে অনেক স্বপ্নের কথা বলা হয়েছে— সে স্বপ্ন এ মেয়াদে পূরণ হবে ইনশাল্লাহ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: