জাতীয়

ভারত-চীনের সঙ্গে কার্যকর সম্পর্ক চর্চা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

একে আবদুল মোমেন
একে আবদুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দৃঢ় অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের সঙ্গে আরো কার্যকর সম্পর্ক চর্চা করবে বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

গত ৭ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার গতকাল মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

একে আবদুল মোমেন বলেন, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করাই তার মূল লক্ষ্য। গুরুত্বপূর্ণ নীতি হিসেবে ভারত ও চীনের মতো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরালো করা হবে।

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে মোমেন ইঙ্গিত দিয়েছেন- ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের সুফল ঘরে তুলতে চাইছে বাংলাদেশ।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধন অক্ষুন্ন রাখতে কার্যকর সম্পর্ক চর্চার চেষ্টা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ