জাতীয়

রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজনৈতিক আন্দোলন হলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করা হবে— তবে সহিংসতা ও নাশকতা করলে সময়োচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাট হয়ে বর্তমান সরকারের নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ৩ নম্বর রোরো ফেরি ঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। এমনকি বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সময়োচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, ১০ মিনিটও আন্দোলন করেনি। তারা আবার এখন কী করবে? এখন তারা নির্বাচনেও পরাজিত। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। তারা ভবিষ্যতেও সফল হবে না।

এদিকে, মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে ঘাট এলাকায় ব্যাপক ব্যবস্থা নেয়া হয়।

দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের গাড়িবহর শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। ফেরিতে উঠে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ