জাতীয়

গণতন্ত্রের সূচকে চার ধাপ এগুলো বাংলাদেশ: ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট

ছবি নাই
ছবি নাই

দেশে গণতন্ত্র কারারুদ্ধ হয়ে পড়েছে বলে বিরোধীদল লাগাতার অভিযোগ করলেও ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের গণতন্ত্রের সূচক-এ বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। ৫ দশমিক পাঁচ সাত পয়েন্ট নিয়ে এই সূচকে বাংলাদেশ রয়েছে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৮৮তম অবস্থানে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯২তম স্থানে।

নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার -এই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রতিবছর ১০ ভিত্তিক এ সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট।

এ সূচকে ২০১৮ সালে গণতন্ত্রের সার্বিক বৈশ্বিক স্কোর হচ্ছে ৫ দশমিক চার আট। সেখানে বাংলাদেশের স্কোর পাঁচ দশমিক চার সাত। ইন্টেলিজেন্ট ইউনিটের সমীক্ষা বলছে গণতন্ত্রের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে কেবল ভারত ও শ্রীলঙ্কা।

এ সূচকে ৪ থেকে ৬ স্কোরের দেশগুলো বলা হয় মিশ্র গণতন্ত্রের দেশ। এই ভাগের মধ্যে বাংলাদেশ রয়েছে ৫৬টি দেশের সঙ্গে।

৬ প্লাস থেকে ৮ স্কোরের দেশগুলোকে বলা হয় ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশ। গতবারের মতো এই ক্যাটাগরিতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫৫টি দেশের এই ভাগে রয়েছে ভারত ও শ্রীলঙ্কাও।

স্কোর ৪ এর নীচের দেশগুলোতে স্বৈরশাসনে মানুষ জীবন কাটাচ্ছে বলে ধরা হয়।

এ তালিকায় মিয়ানমার, চীন, রাশিয়া, ভিযেতনাম, ইরান ও সৌদি আরব রয়েছে।

৯ পয়েন্ট ৮ সাত স্কোর নিয়ে এবারও এ তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে।

শীর্ষ দশে আছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, ডেনমার্ক, কানাডা, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ