বেতন বৈষম্য দূর হবে মালিকপক্ষের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন মিরপুর কালশিতে অবস্থান নেয়া পোশাকশ্রমিকেরা।
গত কয়েক দিনের চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর কালশি এলাকার আশেপাশের বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
এতে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় স্ট্যান্ডার্ড গ্রুপসহ অন্য প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের সাথে মজুরি সমস্যা সমাধানে কথা বলেন ও তাদেরকে আশ্বস্ত করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: