জাতীয়

বাংলার মানুষকে গভীরভাবে ভালোবাসতেন বঙ্গবন্ধু

শেখ হাসিনা
শেখ হাসিনা

ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। বাংলার মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন।

বৃহস্পতিবার দিনটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নমিনেশন অকশনে করেছে এ মন্তব্য করে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেন, নমিশেন ট্রেড এবং অকশন করে তারা জয়ী হবে কিভাবে? জনগণ তাদের ভোট দেয়নি।

নির্বাচনে জনগণ যে আস্থা-বিশ্বাস রেখেছে তার মর্যাদা দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ব্যর্থতার কারণ তাদেরকেই খুঁজতে হবে।

তিনি আরো বলেন, যারা মনোনয়ন নিলাম করে তারা নির্বাচন জিততে পারে না।

বঙ্গবন্ধুর আদর্শে যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ দিনে বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়েই অর্থবহ হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়।

শেখ হাসিনা জানান, যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনেও জিততে পারে না।

তুলে ধরেন, নির্বাচনে বিএনপির অতীতের সরকারগুলোর রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা আর চক্রান্তের কারণেই বাংলাদেশ এগুতে পারেনি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর আদর্শের পথে চলেই আজ দেশের এ উন্নতি, যা অব্যাহত থাকবে।

আগামী পাঁচ বছরকে কঠিন সময় অভিহিত করে শেখ হাসিনা বলেন, জনআস্থার মর্যাদা দেয়া হবে।

যুদ্ধাপরাধী-খুনি-আগুন সন্ত্রাসীরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে, সেজন্য দেশের মানুষকে সজাগ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

শেখ হাসিনা বলেন, আজকের দিনে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর দেয়া ভাষণে বঙ্গবন্ধু দিক নির্দেশনা দিয়েছিলেন একটি সদ্য স্বাধীন দেশ কীভাবে চলবে। অতি অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক অবকাঠামো দাঁড় করিয়েছিলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন।

তিনি বলেন, জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে।

শেখ হাসিনা বলেন, মহৎ কিছু অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন হয়। দেশের মানুষের মঙ্গলের জন্য বঙ্গবন্ধুর মহৎ আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধু আছেন।

বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারে নাই। কেউ দাবায়ে রাখতে পারবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ