জাতীয়

এক সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবিঃ ইন্টারনেট
বাণিজ্যমন্ত্রী শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবিঃ ইন্টারনেট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার জানিয়েছেন, দেশের বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনের জন্য মাঝখানে ২/৩ দিনের যানবাহনে সমস্যা ছিলো। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমস্ত্রী বৃহস্পতিবার মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যদের সঙ্গে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমে আসবে।’

মন্ত্রী বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বলেন, ‘গত ১০ বছরে বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। এখন আমাদের চীন ও ভারতের বাজার ধরার ইচ্ছা রয়েছে। এ দুটি দেশ আড়াইশ কোটি মানুষের দেশ। গার্মেন্টস সেক্টরে রপ্তানী বাণিজ্য ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার টার্গেট করেছি। আশা করছি আমরা এ দুই দেশের বাজার ধরতে পারলে রপ্তানিতে আমদের টার্গেট পুরণ হবে। পাশাপাশি ইন্দোনেশিয়া ২৫ কোটি মানুষের দেশ। সেখানে আমরা রপ্তানি বাণিজ্য করার উদ্যোগ নিয়েছি। এটি সফল হলেও আমাদের বানিজ্য ঘাটতি কমে আসবে।’

এর আগে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছে বাণিজ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা সহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ