জাতীয়

আবারো রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের আবারো আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার আগে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেইদলগুলোকে আবারো তাদের সঙ্গে মতবিনিময় হবে।

মতবিনিময়ে ঐক্যফ্রন্ট নেতাদের শপথ নেয়ার জন্য আহ্বান জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল—এ কথা উল্লখে তিনি বলেন, এখন নির্বাচন শেষ হয়েছে, আমাদের নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন, যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদের আমন্ত্রণ জানাবেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং নেতাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরাও সবাই একমত। যারা সংলাপ এসেছিলেন তাদের আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। সেটা খুব শিগগির জানিয়ে দেয়া হবে। যাদের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন, তাদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি তো জেনেশুনে বিষ পান করেছেন। জামাত- বিএনপির সঙ্গে ছিল, নির্বাচনে ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে—ড. কামাল হোসেনের এই ভুল স্বীকার এবং স্বীকারোক্তি, তা অব্যাহত রাখলে চলবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নেতারা একেক সময় একেক কথা বলেন। কামাল হোসেনের বক্তব্য এখানে আমরা স্ববিরোধী বলে মনে করছি। কেননা তিনি জেনেশুনেই তো বিএনপির সঙ্গে ঐক্য করেছেন। জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপি মানেই জামাত, জামাত মানেই বিএনপি। এ অবস্থায় কামাল হোসেন সাহেব, তিনি জেনেশুনে কেন এত বড় ভুল করলেন, তাকেই সে ভুলের খেসারত দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানানো হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চান তারা।

ঢাকা ও এর আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের সঙ্গে এ যৌথ সভা হয়।

সভায় ঢাকার আশপাশের নেতারা ছাড়াও আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ