জাতীয়

চক্রান্তের বিষয়ে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান

মোঃ নাসিম
মোঃ নাসিম

বিরাট বিজয়ের পাশাপাশি গভীর চক্রান্তের বিষয়েও খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম।

সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মোঃ নাসিম বলেন, যত সফলতা আসবে ততই চক্রান্তকারীরা নতুন রূপে আবির্ভূত হবে। বেশি আত্মপ্রত্যয়ী না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত থাকতে হবে।

সৈয়দ আশরাফুল ইসলামকে রাজনীতির এক নিষ্ঠাবান নেতা বলে অভিহিত করেন মোঃ নাসিম বলেন, দুর্দিন, দুঃসময়ে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশের মানুষ।

এদেশে সাম্প্রদায়িক শক্তি যে মাথাচাড়া দিতে পারবে না, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেছে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ