জাতীয়

আইন অমান্য করে ভবন নির্মাণ করলে ভেঙে ফেলা হবে

শম রেজাউল করিম
শম রেজাউল করিম

আইন অমান্য করে কাউকে ভবন নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলারও আভাসও দেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

শম রেজাউল করিম বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতেই এ সব উদ্যোগ নেয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে আর ভবিষ্যতে ভবন নির্মাণ হবে পরিকল্পনা করে।

তিনি আরো বলেন, পুরান ঢাকাসহ বেশ কিছু এলাকায় পুরনো ভবন রয়েছে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হবে। তাই এখনই এসব ভবন অপসারণের উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে যদি এ নিয়ে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ