নানাবিধ অনিয়ম নির্বাচনকে বিতর্কিত করেছে এবং নির্বাচন কমিশন তা ঠেকাতে ব্যর্থ হয়েছে—জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইব এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। আর নানাবিধ অনিয়ম ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছে।

টিআইবি
এ নির্বাচনে কমিশনের ভূমিকা লজ্জাজনক ছিল— এ মন্তব্য করে আরো বলা হয়, কমিশন গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করেনি। সব দলের সভা-সমাবেশের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিতেও নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।
এছাড়া গণতন্ত্রের জন্য এ ধরনের নির্বাচন ইতিবাচক নয়। বিচার বিভাগীর তদন্তের দাবি জানায় সংস্থাটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: