জাতীয়

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ট্রাফিক শৃংখলা পক্ষ পালন করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে তল্লাশী চৌকি বসানোর পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতামূলক নানা প্রচারণা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্থানে ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচির উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল এ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, সকলের সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা সৃষ্টি হলে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, অবৈধ যান নিয়ন্ত্রণে ৫৭টি পয়েন্টে তল্লাসি চৌকি বসানোর পাশাপাশি ১৩০টি বাস স্টপেজ চিহ্নিত করা হয়েছে। এছাড়া সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ঢাকা মহানগরীতে পক্ষকাল ব্যাপী বিশেষ ট্রাফিক কার্যক্রম শুরু করেছে ডিএমপি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ