জাতীয়

বিজয় অর্জন করা কঠিন, রক্ষা করাও কঠিন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

৩০ ডিসেম্বরের নির্বাচনের রায় সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধেম, মাদকের বিরুদ্ধে – এ কথা উল্লখে করে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয় অর্জন করা কঠিন তা রক্ষা করা আরও কঠিন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব দলকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার বিকেলে আওয়ামী লীগের বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে এ ধন্যবাদ জানান শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনে মহাসমাবেশে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশস্থলের মঞ্চে সভাপতির আসন গ্রহণ করেন। বেলা আড়াইটার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সাড়ে ১২টার দিকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসেছেন।

জানা গেছে, এ সমাবেশে শেখ হাসিনা আগামী দিনে তার দল আওয়ামী লীগ ও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো তুলে ধরবেন।

বিজয় উদযাপনে দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাদের হাতে দেখা যায় নৌকার প্রতিকৃতি, রঙ-বেরঙের বেলুন-ফেস্টুন। নারী কর্মীদের সাজতে দেখা যায় লাল-সবুজ শাড়িতে। পুরুষদের গায়ে লাল-সবুজ টি-শার্ট এবং মাথায় লাল-সবুজেরই ক্যাপ। জাতীয় পতাকার রঙিন পোশাকে বর্ণিল হয়ে ওঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।

মঞ্চে রয়েছেন আওয়ামী লীগে শীর্ষ নেতারা। সমাবেশস্থল নির্বিঘ্ন রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ