দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁও বয়েজ স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য আর্জন করেছে।
মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসনের প্রতি নজর রাখছেন— সুশাসন প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন সব কিছুই করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: