জাতীয়

মাদকের বিরুদ্ধে অভিযান চলবে

মাদকসেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করুন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে— অভিযান চলবে, কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে—মাদকাসক্তদের ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জঙ্গিবাদ নিয়ন্ত্রণ এখন সহজ হয়েছে কারণ, অভিযান চলছে, সচেতনতাও বেড়েছে সবপর্যায়ে— জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে আছে। সেই কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় পরিদর্শন শেষে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

যারা জনগণের নিরাপত্তা দিবে, তাদের নিরাপদ ও ভাল থাকার ব্যবস্থা করা উচিত—প্রস্তাব দেয়ার সময় রাজস্ব খাতে কতজন নেয়া হবে তার বিস্তারিত দেয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে উঠছিল সেটি আবার থেমে যায় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্যদিয়ে-জাতীয় ৪ নেতাকেও কারাগারে হত্যা করা হয়। স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। সেই বিচারও তারা বন্ধ করে দেয়। তাদেরকেই ক্ষমতায় বসায় বিএনপি।

তিনি বলেন, আমাদের দেশে আসতে দেয়নি—ভারতের দিল্লিতে ছিলাম— ১৯৮১সালে দেশে ফিরি বলেন শেখ হাসিনা।

দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন ছিল লক্ষ্য — অর্থনৈতিক লক্ষ্য, মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করি বলেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করি। দেশকে যেন এগিয়ে নিতে পারি, সেই সাথে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ উৎসগুলো অবহেলিত ছিল যেমন পুলিশের অবস্থা খুব করুন ছিল—৯৬ এসে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বাজেট দ্বিগুণ করি বলেন শেখ হাসিনা।

যারা সেবা দিবে, তাদের সমস্যাগুলোও তো দেখতে হবে—এ কথা উল্লখে কর শেখ হাসিনা বলেন , এ মন্ত্রণালয় বিশাল। জনবল ছিল না সেটা বাড়ানো হয়েছে।

পুলিশ, র্যা ব, আনসার, কোস্টগার্ড, শান্তিরক্ষা মিশনে ইউ এন এসজি আরো নারী সদস্য নিতে চায় বলে জানান তিনি।

র্যা বের জলদস্যু আত্মসমর্পন— ভাল উদ্যোগ। গোয়েন্দা সংস্থা ভাল কাজ করছে— প্রযুক্তির ব্যবহার হচ্ছে—

অবশ্য প্রযুক্তির সুযোগ অপরাধীরাও নেয়। সেজন্য যুগোপযোগী করতে হবে। নজরদারির ব্যবস্থা নিচ্ছি আমরা বলেন তিনি।

যারা জনগণের নিরাপত্তা দিবে, তাদের নিরাপদ ও ভাল থাকার ব্যবস্থা করা উচিত— জনপ্রশাসনে নির্দেশ দিয়েছি। প্রস্তাব দেয়ার সময় রাজস্ব খাতে কতজন নিবেন তার বিস্তারিত দিবেন। যাতে যে কোনো অসুবিধা না হয়।

অপরাধীরা সম্পৃক্ত হয় কেন? শুধু শাস্তিতে হয় না। তাদেরকে ভালো কাজ শিখিয়ে সমাজের পুনর্বাসিত করতে হবে বলেন তিনি।

অপরাধীরা কেন অপরাধে সম্পৃক্ত হয়- সেটা খুঁজে বের করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'পুনর্বাসনের ব্যবস্থা না করলে অপরাধী আবার অপরাধের জীবনে ফিরে যায় মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এখন মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযান, সেটা অব্যাহত থাকতে হবে।

তিনি আরো বলেন, সাথে সাথে মাদকমুক্ত করা, মাদক কারা আনে, পাচারকারী, কারা সেবন করে… এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে।… যারা সুস্থভাবে সমাজে ফিরে আসতে চাইবে, সংসারে ফিরে আসতে চাইবে, তাদেরকেও সুযোগ সৃষ্টি করে দিতে হবেশুধুমাত্র তাদের (অপরাধী) বিরুদ্ধে অ্যাকশন নিলেই যে তারা ভাল হয়ে যাবে তা না। বরং তাদেরকে সমাজের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ