ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য— এই আইন নিয়ে সাংবাদিকদের উৎকণ্ঠা দূর করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্টানে এ কথা জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানান
হাছান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উৎকণ্ঠা দূর করতে কাজ করা হবে।
সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ডরের তদন্ত প্রতিবেদন দিতে কেন দেরি হচ্ছে সেই বিষয়য়টিও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।
নবম ওয়েজ বোর্ড দ্রুত প্রণয়নের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যমের বিকাশে কাজ করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: