জাতীয়

গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলমান প্রক্রিয়া: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জাতিসংঘ একাদশ জাতীয় নির্বাচনকে নিখুঁত হয়নি বললেও নির্বাচন পরবর্তী সংলাপের কথা বলেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে মেগা প্রকল্প নিয়ে নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে পরাজিত হয়েই বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকারের সমালোচনা না করে দল গোছানোর আহ্বান জানান তিনি।

পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেলসহ বড় বড় মেগা প্রকল্পগুলো নিয়ে রাজধানীর বনানী সেতু ভবনে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠক শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।

তবে নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো সংলাপের কথা বলেননি বলে জানান তিনি।

নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘ যে মন্তব্য করেছেন তার পাল্টা প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কোনো দেশে নির্বাচন নিখুঁত হয় না।

নির্বাচন নিয়ে বিএনপি দেশ বিদেশে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলের মধ্যে সমালোচনার সম্মুখীন উল্লেখ করে তাকে দল গোছানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ