জাতীয়

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩%: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩ শতাংশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে সেতু ভবনে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের আরো জানান, পদ্মাসেতুর মূল অংশে ৭৩ শতাংশ কাজ হয়েছে; আর নদী শাসনের কাজ হয়েছে ৫০শতাংশ। এরইমধ্যে ১৯১টি পাইলের কাজ শেষ হয়েছে এবং আরো ১৫টি পাইলের কাজ চলছে। আর ১৬টি পিলারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং ১৫টি চলমান রয়েছে। এছাড়া বসানো হয়েছে ৬টি স্প্যান।

সেতু মন্ত্রী বলেন, বড় বড় প্রকল্পে কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না।

মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য স্বচ্ছতার নীতি অবলম্বন করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ