জাতীয়

সততা-নিষ্ঠার সঙ্গে মন্ত্রীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

জনগণের আশা আকাঙ্খা পূরণে নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এ আহ্বান জানান তিনি।

সোমবার সকাল ১০টায় বৈঠক শুরু হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিধি অনুসারে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে গতকালই মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে বৈঠকের এজেন্ডা সংবলিত ব্রিফকেস পাঠানো হয়।

এর আগে গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৪৭ জন সদস্য শপথ নেন।

প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন- আমার দাদা তার ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, যে কাজই করো না কেন- সিনসিয়ারিটি অব পারপাস অ্যান্ড অনেস্টি অব পারপাস। আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নতুন মন্ত্রিপরিষদ যে কাজই করবে, এই দুটি কথা মনে রাখবে। নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। এ কথাটা মনে রাখতে হবে।

তিনি বলেন, জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে— কর্তব্য রয়েছে, সে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সঙ্গে কাজ করলে সফল হবোই-সততার শক্তি অপরিসীম। সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।

কাজেই সততা আমাদের বড় শক্তি। এটা বাস্তবায়ন হলেই আমাদের দেশ এগিয়ে যাবে। এছাড়া আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি, সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগে যে মন্ত্রিসভা ছিল, সেসময় যে কাজগুলো করতে পেরেছিলাম, সে কাজের ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে। আর এভাবেই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি— কাজেই সে প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। জাতির পিতা বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চেয়েছিলেন সেই আকাঙ্খা আমরা পূরণ কররো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ