উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক এ নির্দেশ দেন তিনি।
শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে সভায় ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
এর আগে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম বলেন, নতুন সরকারের প্রথম একনেক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভায় মোট ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: