বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাঁদায় আটকে পড়া গরুর গাড়ির মতো- এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, বিএনপি কাঁদায় আটকে গেছে, ভুলের কাঁদায়— কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়ার কোনো লক্ষণ দেখছি না।
এ সময় বিএনপির মহাসচিব কে হবে না হবে তারাই ঠিক করবে তবে মির্জা ফখরুল সাহেব সজ্জন মানুষ— অন্য আবাসিক প্রতিনিধিদের মতো নয় বলেন তিনি।
তিনি আরো বলেন, এপ্রিলের মধ্যে ভারত থেকে ১১০০নতুন গাড়ি আসছে— এর মধ্যে ৬০০ বাস (৩০০ ডাবল ডেকার, ৩০০ সিঙ্গেল), আর ৫০০ ট্রাক।
সঠিক লোকের হাতে যদি বিআরটিসির দায়িত্ব দেয়া না যায় তাহলে আগের মতোই অবস্থা হবে—এ কথা জানিয়ে তিনি বিআরটিসির চেয়ারম্যানের কাছে সব বাসের লিজের হিসাব চান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: