সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন কর্মীদেরও ওয়েজবোর্ডের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা হচ্ছে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে সংবাদপত্র মালিক, সাংবাদিক নেতা ও প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে অনেক উদ্যোগ নিয়েছে।
ওয়েজবোর্ডের আওতায় থাকা সংবাদপত্রের কর্মীদের জন্য অনেকটা জরুরি ভিত্তিতেই নবম ওয়েজবোর্ড গঠনে মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছে।
কমিটি শিগগিরই বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবে, যাতে নবম ওয়েজবোর্ডের সুবিধা সংবাদকর্মীরা ভোগ করতে পারেন জানান তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, একই সঙ্গে টেলিভিশন কর্মীদের জন্য কি করা যায়, সে বিষয়েও চিন্তা করা হবে ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: