জাতীয়

বিশ্বে নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

 বিশ্বে নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিশ্বে নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

উড্ডয়ন নিরাপত্তা সূচকে পাঁচ তারকা বা ফাইভ-স্টার পেয়ে বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারও নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে। তারা পেয়েছে ত্রি-স্টার বা তিন তারকা।

উড্ডয়ন মান নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ারলাইন রেটিংস ডটকমের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে

বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবছর নিরাপদ এয়ারলাইন্সের তালিকা তৈরি করে অস্ট্রেলিয়া ভিত্তিক এয়ারলাইন রেটিংস ডটকম।

এ ক্ষেত্রে ১২টি পৃথক মানদণ্ড ব্যবহার করে তারা। উড্ডয়ন সূচকের সর্বোচ্চ মান সেভেন স্টার-সাত তারকা। এবারই প্রথম ফাইভ স্টার পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা হিসেবে বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার।

এয়ারলাইন রেটিং ডটকমের তথ্য অনুসারে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার থ্রি-স্টার বা তিন তারকা মান পেয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ