জাতীয়

জোট নয় দলীয়ভাবে উ.পরিষদ নির্বাচন করবে আ’লীগ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

উপজেলা পরিষদ নির্বাচন জোটগতভাবে নয়—দলীয়ভাবে করবে আওয়ামী লীগ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চায় আওয়ামী লীগ।

তিনি জানান, আগামী শনিবার দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ও কিশোরগঞ্জ ১ আসনে পুনঃনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

কাদের আরো বলেন, যিনি গ্রহণযোগ্য তিনি দলের মনোনয়ন পাবেন।

এ সময় বিএনপির আন্দোলনে জনগণ এখন সাড়া দেয় না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের কর্মী চাঙ্গা রাখতেই আন্দোলনের কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ