বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএয়ের ভেতরে বাইরে দালালদের দৌড়াত্ম্য বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
যে কোনো মূল্যে বন্ধ করতে হবে দুর্নীতি কমাতে হবে জন ভোগান্তি—বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয়কালে মন্ত্রী এ নির্দেশ দেন।
তৃতীয় দফায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে বনানীতে বিআরটিএ ভবনে যান মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সেতুগুলোতে টোল আদায়ের নামে জনভোগান্তি বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।
পদ্মাসেতুতে আরেকটি স্প্যান বসানোর ফলে সেতুটির প্রায় এক কিলোমিটার দৃশ্যমান হওয়ার কথা জানান মন্ত্রী।