জাতীয়

নির্বাচন নিয়ে বিএনপি বক্তব্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে ২০১৪ সালের মতো অবস্থা হবে দলটির বলে মন্তব্য করেছেনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যেসব বক্তব্য দিচ্ছে তা সঠিক নয়, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে।

বিএনপির জন্য ৩০ ডিসেম্বর চরম ভরাডুবির দিন বলে জানান তিনি।

এ সময় আবাসন সংকট নিরসনে সাংবাদিকদের ফ্ল্যাট দেয়ার কথা ভাবছে সরকার বলে জানান তিনি।

সংবাদকর্মীদের ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, সংবাদকর্মীদের জন্য সরকারের দেয়া ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকদের সঙ্গে আলোচনায় বসবো।

তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিভিশনের সাংবাদিকদের জন্য একটা বেতন কাঠামো থাকা প্রয়োজন। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ