জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল –বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় রিজিওনাল কনসালটিভ গ্রুপ-আরসিজির চতুর্থ সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার আশ্রয়ন ও দ্রুত পূর্নবাসনের জন্য বাংলাদেশ অনেক এগিয়ে। আর এ বিষয়ে বিশ্ব স্বীকৃতিও মিলেছে।

এখন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবন ধ্বস এবং মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানা নানা উদ্যোগ বাস্তবায়ন করে গেছেন। বর্তমান সরকারও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কাজ করে যাচ্ছে। এবং সফল হয়েছে। এখন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোল মডেল।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানোর পাশাপাশি এখন সড়ক দুর্ঘটনা, অগ্নিকান্ড, ভূমি ধ্বস, ভবন ধ্বস মানুষের সৃষ্টি করা এসব দুর্যোগের ঝুঁকি কমাতে উদ্যোগ নিতে হবে।

দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী কমাতে সম্মেলনে অংশ নেয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পারিক জ্ঞান ও প্রযুক্তির সহায়তা বিনিময়ের আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ