শিগগিরই ভাসানচরে লাখখানেক রোহিঙ্গাকে পুর্নবাসন করা হবে- এ ব্যাপারে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রন্ত্রী একে আব্দুল মোমেন।
শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
একে আব্দুল মোমেন বলেন, নোয়াখালীর ভাসানচরে অবকাঠামো নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে, কাজ শেষ হলে রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হবে।
অন্যান্য সব বিষয়েই আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: