রোহিঙ্গাদের পুনর্বাবাসন ও প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই—জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম অডিটরিয়ামে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ক্যারিয়ার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তবে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপরে বাংলাদেশের চাপ অব্যাহত থাকবে আর তাদের ভাসানচরে স্থানান্তরের দিনক্ষণ এখনো ঠিক হয়েনি জানান পররাষ্ট্রমন্ত্রী।
একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের নতুন দায়িত্ব নেয়া সরকারকে যে অভিনন্দন বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন তা সত্য, যারা এ নিয়ে সমালোচনা করছেন তারা নেতিবাচক মনোভাব থেকে করছেন।
তিনি আরো বলেন, দেশের বিরাট শিক্ষিত অংশই চাকরি থেকে দূরে রয়েছে। সরকার এদের কর্মসংস্থানের বিষয়ে পরিকল্পনা করছে একই সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে।
আর আলোচনা শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং পুনর্বাসনের অগ্রগতি বিষয়ে বলেন, এখন পর্যন্ত তাদের পুর্নবাসনের বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত হয়নি- অগ্রগতি নেই প্রত্যাবাসনেও। তবে মিয়ানমানের ওপর চাপ অব্যাহত থাকবে।
শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা পাঠানো এবং তা নিয়ে সমালোচনা সংক্রান্ত প্রশ্নেরও জবাব দেন তিনি।
এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেও বঙ্গবন্ধুর আর্দশ ও সরকারের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।