শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সরকার একটি স্থায়ী কমিটি গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
শনিবার সকালে রাজধানীতে তৈরি পোশাক শিল্পের মজুরি বিতর্ক নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোন নিরীহ শ্রমিককে মামলা দিয়ে যাতে অযথা হয়রানি না করা হয় সে বিষয়ে খোয়াল রাখতে পোশাক শিল্প মালিক ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সরকার ঘোষিত মজুরি কাঠামো ও একে নিয়ে শ্রমিক অসন্তোষের উপর নিজেদর পর্যালোচনা উপস্থাপন করে সিপিডি।
পর্যালোচনায় বলা হয়- মজুরি নির্ধারণে কোন প্রতিষ্ঠানিক কাঠামো না থাকায় ঘোষিত মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে অস্পষ্টতা ছিল। যা শ্রমিক অসন্তষৈর অন্যতম কারণ বলে উল্লেখ করেছে সিপিডি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: