বাংলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়নের ছোয়া ছড়িয়ে দেয়ার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তা বস্তবায়নে কাজ শুরু চলছে জানিয়েছেন ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী।
তার এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে দ্রুত কাজ করা হচ্ছে জানান তিনি।
শনিবার সকালে নাসিরাবাদ এলাকায় ২৪ ফুটের একটি রাস্তার কাজের উদ্বোধন করেন এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে মানিকদিয়া, নাসিরাবাদ, দক্ষিণগ্রাম ও নন্দীপাড়াকে উন্নত ও মান সম্পন্য শহরে পরিণত করা হবে জানান তিনি।
তিনি বলেন, ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত মানিকদিয়া, নাসিরাবাদ, দক্ষিগ্রাম নন্দীপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত গতিতে চলছে কাজ। নির্বাচনের আগে সরকারের দেয়া অঙ্গীকার অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ চলেছে।
এ সময় এলাকায় মাদক ও দুর্নীতি বন্ধেও কাজ করবেন বলে জানান তিনি।
এর আগে নাসিরাবাদ এলাকার অধ্যাপক আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিকক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠনের যোগ দেন সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার মানকে এগিয়ে নিতে ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানান তিনি।