জাতীয়

ঐক্যফ্রন্টের দুই প্রার্থীর শপথ নেয়ার সম্মতিকে স্বাগত জানালেন কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জাতীয় ঐক্যফ্রন্টের দুই বিজয়ী প্রার্থীর শপথ নেয়ার সম্মতিকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই সঙ্গে বিএনপি থেকে জয়ী প্রার্থীদেরও সংসদে আসা উচিৎ বলে মত প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রার্থী সংসদে এসে তাদের জনপ্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে।

তবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রন জানানো নিয়ে বিএনপি যে আচরণ করেছে তা অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন তিনি।

সমসাময়িক বিষয় নিয়ে সোমবার বিকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরো বলেন দেশের স্থিতিশীল রাজনীতিকে বিএনপি আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যে চেষ্টা দলটি করেছে তাতে ব্যর্থ হয়েছে তারা।

উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার যে কথা বিএনপি বলছে, তা থেকে সরে এসে নির্বাচনে অংশ নেবার আহবান জানান ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের দুই বিজয়ী প্রার্থী শপথ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক বলেন, বিএনপিরও উচিত সংসদে এসে জনপ্রতিনিধিত্ব করা।

শরিক দলের প্রসঙ্গে কাদের বলেন, দুঃসময়ের বন্ধু শরিকদল তাই তাদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে নিতে চান না— যদি কোনো সমস্যা দেখা দেয় তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

তিনি আবারো বলেন, এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সকলকে নিয়ে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনা করতে চান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ