জাতীয়

অবস্থান নিয়ে টানাপোড়েন

সংসদে বিরোধীদলের ভূমিকায় শরীক দলের নেতারা, মেননের না

সংসদ
সংসদ

একাদশ জাতীয় সংসদে ১৪ দলীয় জোট শরীকদের অবস্থান কী হবে তা নিয়ে টানাপোড়েন কাটছেই না।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত এক শোকসভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম বলেন, আনুষ্ঠানিক বিরোধী দল না হলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন ১৪ দলের শরীক দলের নেতারা।

তবে তা মানতে নারাজ জোটের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তার প্রশ্ন, কী এমন ঘটনা ঘটেছে যে বিরোধী দলে বসতে হবে?

দুই সপ্তাহ আগে ১৪ দলীয় জোটের প্রধান শরীক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, একাদশ সংসদে জোটের শরীক দলের নেতারা বিরোধীদলের ভূমিকায় থাকলে তাদের জন্য ভালো। এতে কার্যকর হবে সংসদ।

বুধবার বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু এখনো কাটেনি সংসদে ১৪ দলীয় জোট শরীকদের অবস্থান নিয়ে টানাপোড়েন।

মঙ্গলবার সকালে সৈয়দ আশরাফুল ইসলামের এক শোকসভায় ১৪ দলের মুখপাত্র মো. নাসিম জানান, সংসদে বিরোধী কণ্ঠ হয়েই সোচ্চার থাকবে জোটের শরীক নেতারা।

কিন্তু বিষয়টি মানতে নারাজ জোটের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের চলমান উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেই ভোট করেছেন তারা। এখন কেন বসতে হবে বিরোধীদলে প্রশ্ন তার?

তবে মেনন জানান, ২০০৪ এ চার দলীয় জোটের অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার যে আর্দশিক জোট গঠিত হয়েছিলো ১৪ দলের, ২০১৯ এ এসে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আর অসাম্প্রদায়িকতার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এ জোট আজও প্রাসঙ্গিক।

এদিকে, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল-বুধবার। বড় বিজয়ের পর এ সংসদের মাধ্যমে উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন দল। আর প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটি গঠনের আভাস দিয়েছেন তারা। আর সে কমিটিতে গঠনমূলক বিরোধিতার সুযোগ সৃষ্টি করতে বিরোধী পক্ষের সদস্যদেরও রাখা হচ্ছে।

এছাড়া জাতীয় পার্টি জানিয়েছে, সংসদে কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করে হারানো ভাবমূর্ত ফিরিয়ে আনতে চায় তারা।

তবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী দুই প্রার্থীর শপথের আভাস পাওয়া গেলেও বিএনপি থেকে নির্বাচিতরা এখনও সংসদে না যাওয়ার সিদ্ধান্তেই অটল।

এ প্রেক্ষাপটের মধ্যেই আগামীকাল ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম সংসদ অধিবেশন।

উদ্বোধনী অধিবেশনে ভাষণে দেশের উন্নয়ন, অগ্রগতির কথা তুলে ধরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ