জাতীয়

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণেই টিআইবি অস্বচ্ছ প্রতিবেদন প্রকাশ

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্দোলনে উস্কে দিতে ও বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই টিআইবি একটা অস্বচ্ছ প্রতিবেদন দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম বলা হয়েছে— কোন পদ্ধতিতে ধারনা সূচক তৈরি করেছে তা স্পস্ট করেনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই বলেন তিনি।

আমরা জানি দুর্নীতি সূচক নির্ণয় করে তথাকথিত বিশেষজ্ঞ, ব্যবসায়ী সংগঠন টিআইবি মাধ্যমে ও কথার ভিত্তিতে নিরুপণ করে যা সঠিক নয় –উল্লেখ করে তিনি বলেন টিআইবি যে পদ্ধতি ব্যবহার করে তা স্বচ্ছ নয়।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে বলে রব উঠেছিল তাও মিথ্যা প্রমাণিত হয়েছে আজ জানান তথ্যমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ও টিআবির মতামত এক ছিলো—টিআইবি এসব করে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তারা বিএনপির হয়ে কাজ করছে –এ মন্তব্য করেন তিনি।

বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার, অর্থনীতিতে সাত ধাপ এগিয়েছে দেশ—এ কথা জানিয়ে হাছান বলেন, যেখানে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছে সেখানে টিআইবি বলছে দুর্নীতিতে ১৩, তাদের গবেষণা পদ্ধতি ত্রুটিপূর্ণ বলেন তিনি

তথ্যমন্ত্রী আরো বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্দোলনে উস্কে দিতে ও বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই টিআইবি একটা অস্বচ্ছ প্রতিবেদন দিয়েছে।

এরইমধ্যে দুর্নীতি দমন কমিশন -দুদকও এ নিয়ে প্রশ্ন তুলেছে বলে জানান তিনি।

টিআইবি মনগড়া প্রতিবেদন করেছে দেশ সমাজ রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করার জন্য এ প্রতিবেদন দিয়েছে তারা।

রাজনৈতিক ও বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে—আর যেন না করে –এ হুশিঁয়ারি দিয়ে তিনি

এ প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অতীতেও তাদের অনেক প্রতিবেদন মিথ্যা প্রমাণিত হয়েছে—মূলত বিদেশি ফান্ড পেতে এ প্রতিবেদন প্রকাশ করেছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ