জাতীয়

গণতান্ত্রিক ধারায় সমালোচনায় কোনো বাধা নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতন্ত্রই যে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ এক্ষেত্রে প্রমাণিত সত্য- জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেন, এ ধারাবাহিকতা বজায় রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা হবে।

তিনি আরো জানান- গণতান্ত্রিক ধারায় সমালোচনায় কোনো বাধা দেয়া হবে না কাউকে, বদলে পাবেন সহযোগিতা।

একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে নব নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফল নির্বাচনের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যে গণতান্ত্রিক ধারা দেশে অব্যাহত রয়েছে তা ধরে রাখতে হবে।

গণতান্ত্রিক ধারায় সমালোচনায় কাউকে কোন বাধা দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী।

নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

সকলের সহযোগিতায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মুজিবকন্যা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ