জাতীয়

শিগগিরই আসছে ভিটামিন ‘এ’-বিটা-ক্যারোটিন যুক্ত ‘গোল্ডেন রাইস’

খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ভিটামিন ‘এ’ ও বিটা-ক্যারোটিন যুক্ত ‘গোল্ডেন রাইস’ আবিষ্কার করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সচিবালয়ে ইরি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য বলেন তিনি।

সোনালি বর্ণের এ ধান পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে—এ কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া জৈব প্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত এই ধানের অনুমোদন দিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, এটা জিআই চাল— গরিব মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য এটা আবিষ্কার করেছে ইরি। ব্রি এতে সহায়তা করেছে— এটা ইম্প্রুভ ভ্যারাইটি, হাইব্রিড না তাই সাধারণ জাতের মতোই চাষি জাত সংরক্ষণ বীজ রাখতে পারবেন। এটা অন্য জাতের মতোই সহজ ও সুলভ চাষাবাদ যোগ্য।

তিনি বলেন, আমাদের দরিদ্র জনগোষ্ঠী ভাতের ওপর নির্ভরশীল— তারা পুষ্টিকর সবজি বা ফল-ফলাদি কিনে খেতে পারেন না। তাদের পুষ্টি ঘাটতি পূরণের জন্যই একটি জিন ডেভেলপমেন্ট করে এটা করা হয়েছে। আশা করছি তিন মাসের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় অনুমোদন পাওয়া যাবে। জিআই জাত বলেই সতর্কমূলক পরীক্ষা করছে পরিবেশ মন্ত্রণালয়।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কোস্টাল এরিয়ার স্যালাইন কন্ডিশনের জন্য নতুন এ জাতের ধান উদ্ভাবনে সহায়ক হবে বলেও আলোচনা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ