জাতীয়

বিএনপির আবারো নির্বাচনের দাবি হাস্যকর: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির সংসদ সদস্যদের অনতিবিলম্বে শপথ নেয়া উচিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

না হলে দলটির রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আবারো নির্বাচনের দাবিকে হাস্যকর উল্লেখ করে, ঐক্যফ্রন্টের মধ্যে ভাঙনের তাণ্ডব চলছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সকালে রাজধানীর নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

সভাশেষে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার সকল অপচেষ্টা বিএনপির ব্যর্থ হয়েছে।

বিএনপি তথা ঐক্যফ্রন্টের বিজয়ী সংসদ সদস্যরা শপথ না নেয়ায় নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের চাপে রয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্ট ভাঙনের পথে বলেও এসময় তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হবে।

ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে কাউকে দলীয় প্রতীক দেয়া হবে না বলে জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ