অমর একুশে গ্রন্থ মেলায় যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
বই মেলা ঘিরে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।
এ সময় তিনি বলেন-মাসব্যাপি অমর একুশে বইমেলায় পাঠক দর্শণার্থীদের নিরাপত্তা নিশ্চিৎ করতে বরাবরের মত এবারো নিশ্ছিদ্র ও সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত প্রতিটি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: