প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দেন নির্বাচনপূর্ব সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যায়নি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
এ ব্যাপারে গণভবনে গতকাল দুপুরেই চিঠি পৌঁছে দিয়েছে ঐক্যফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধি দল।
নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠানের আমন্ত্রণে ঐক্যফ্রন্ট যাবে না বলে এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নেতারা জানিয়ে আসছিলেন।
নির্বাচনের আগে যে ৭৬টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন তাদেরকেই আজ গণভবনে এ চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: