জাতীয়

বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইইউ

বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইইউ
বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইইউ
বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। উন্নয়নের সুফল মানুষের দোরগোরায় পৌঁছে দিতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সংস্থাটি। শনিবার রাজধানীতে এক সেমিনারে ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত রেনজি তিরিংক এ কথা বলেন। জিএসপি প্লাস সুবিধাসহ শিক্ষাখাতেও ইইউ কাজ করতে চায় বলে জানিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানেও ইইউ'র সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'বাংলাদেশ-ইউরোপের ভবিষ্যৎ সম্পর্ক' শীর্ষক এক সেমিনারে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত, পররাষ্ট্র সচিব ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইইউয়ের রাষ্ট্রদূত রেনজি তিরিংক তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়েনের সর্ম্পকের নানা দিক তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়য়নের ভূয়সী প্রসংশা করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার ওপরও জোর দেন তিনি। জিএসপি সুবিধা ও শিক্ষাখাতকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে রোহিঙ্গা সংকট সমাধানে ইইউয়ের সহযোগিত অব্যাহত থাকবে বলেও জানান রেনজি তিরিংক। পররাষ্ট্র সচিব শহিদুল হক বাংলাদেশের উন্নয়নে ইইউয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন-ইইউ বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ