রাজধানীর মুগদা, বাসাবো, মাদারটেক এলাকার জনগণকে নির্বাচনের আগে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের পাঁচ বছর কাজ করে করা হবে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী।
শনিবার দুপুরে মুগদা কবরস্থান সংলগ্ন ওয়াসা পানির পাম্প উদ্বোধনের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নিরঙ্কুশ বিজয়ে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার নির্বাচনে দেয়া অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে— তাই সামনের কয়েক বছরের মধ্যেই মুগদা এলাকার মানুষকে একটি উন্নত এলাকা উপহার দিতে পারবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: