মাদক- সন্ত্রাস- জঙ্গিবাদের মতো ভেজাল বিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যে ভেজাল রোধে দেশের সব জায়গায় অভিযান চলছে- চলবে বলেও জানান তিনি।
রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবসে কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঘরে ঘরে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হবে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চাহিদা অনুযায়ী খাদ্য যোগান দেওয়ার লক্ষ্যে তার সরকার কাজ করছে। উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণের বিষয়ে জোর দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সরকার কাজ করছে। খাদ্য নিশ্চিতে পাশাপাশি পুষ্টিহীনতা দূর করতেও উদ্যোগ নেয়া হয়েছে।
খাদ্যে ভেজালও এক ধরনের দুর্নীতি—এ কথা উল্লেখ শেখ হাসিনা বলেন, খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন ধ্বংসের অধিকার কারো নেই। সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সরকার কাজ করছে। নিরাপদ ও সুসম খাদ্য নিশ্চিতই সরকারের লক্ষ্য।
এছাড়া খাদ্য উদপাদনে কৃষকদের ভর্তুকি দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।